
দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে সেন্টমার্টিন। নীল জলরাশিতে ঘেরা দেশের একমাত্র প্রবাল দ্বীপে ভ্রমণের সুযোগ পেয়ে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন অনেক ভ্রমণপিপাসু। তবে সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনায় বাস টিকিট, শিপ টিকিট ও ট্রাভেল পাস আলাদাভাবে সংগ্রহ করার বিষয়টি অনেক সময় বাড়তি ঝামেলা তৈরি করে। পাশাপাশি টিকেট বুকিংয়ের নিয়ম সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় কেউ কেউ প্রতারণার শিকারও হন। এ প্রক্রিয়াকে আরও সহজ করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত অনলাইন শিপ টিকিটিং প্ল্যাটফর্ম bdtickets-এ পাওয়া যাচ্ছে বাস টিকিট, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে বুক করার সুবিধা। ফলে ভ্রমণকারীরা bdtickets-এর মাধ্যমে কক্সবাজার যাওয়ার বাস টিকিটের পাশাপাশি সেন্টমার্টিনে যাওয়া-আসার শিপ টিকিট ও ট্রাভেল পাসও সংগ্রহ করতে পারছেন। এতে আলাদাভাবে টিকিট সংগ্রহের ঝামেলা কমার পাশাপাশি পুরো ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হচ্ছে।
সেন্টমার্টিন ভ্রমণ নির্বিঘ্ন করতে টিকিট সংগ্রহের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণ করাও জরুরি। প্রথমত, টিকিটে উল্লেখিত নাম ও জন্মতারিখের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য মিলিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু সফট কপি নয়, যাত্রার আগে অনুমোদিত কাউন্টার থেকে ছজ কোড সংবলিত প্রিন্টেড টিকিট সংগ্রহ করতে হবে। এ ছাড়া টিকিট আগেই বুক করতে হবে, কারণ জেটি ঘাটে টিকিট কেনার কোনো সুযোগ থাকবে না। যাত্রাকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শিপ কর্তৃপক্ষ টিকিট যাচাই করবে। তাই পুরো যাত্রায় টিকিট সঙ্গে রাখা প্রয়োজন। bdtickets-এর মাধ্যমে ২৪ ঘণ্টাই টিকিট বুক করার সুযোগ রয়েছে। টিকিটসংক্রান্ত যেকোনো প্রয়োজনে ১৬৪৬০ নম্বরে ফোন করে কাস্টমার কেয়ারের সহায়তাও নেওয়া যাবে।