ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানের সিএফও, সিটিও, কোম্পানি সচিব

আর্থিক প্রতিষ্ঠানের সিএফও, সিটিও, কোম্পানি সচিব

দেশের যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আরও তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। যে তিনটি শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এ যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা বা সিটিও এবং কোম্পানি সচিব।

বাংলাদেশ ব্যাংক বলছে, এখন থেকে এ তিন পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি ওই কর্মকর্তার ব্যক্তিগত সততা, আর্থিক অবস্থা বিবেচনায় নিতে হবে। ফৌজদারি অপরাধ, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পালনের ব্যর্থতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনজনিত কারণে দণ্ডিত কোনো ব্যক্তিকে এসব পদে নিয়োগ দেওয়া যাবে না।

উল্লেখিত তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ডের এ নির্দেশনা দেশের আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে। এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, এমডি, সিইও, উপদেষ্টা ও পরামর্শক নিয়োগেরও যোগ্যতা ও মানদণ্ড বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত