ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জীবনে সফলতার চাবিকাঠি হলো ধৈর্য্য ও পরিশ্রম: ডিসি জিয়াউর রহমান

জীবনে সফলতার চাবিকাঠি হলো ধৈর্য্য ও পরিশ্রম: ডিসি জিয়াউর রহমান

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেছেন, জীবনে সফলতার চাবিকাঠি হলো ধৈর্য্য এবং কঠোর পরিশ্রম। শিক্ষার্থীদের জীবনে সফলতার মাধ্যম হলো মনোযোগ দিয়ে পড়ালেখা করা। বিকল্প কোনো চিন্তা করলে তা পরিবার ও সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, ভবিষ্যতের সকল পরীক্ষা শতভাগ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ ও শিক্ষকদের নিয়মিত ক্লাস কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে আরও আন্তরিকতার সঙ্গে পাঠদান করার আহ্বান জানান।

একইসাথে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশেই শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও দায়িত্ববোধের ওপর নির্ভর করে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ পরান। সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. আকবর হোসেন শাহিন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলান ছিদ্দিকুর রহমান।

আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান এবং রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এর আগে, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিস এবং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

এদিন সকালে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সফলতা,ধৈর্য্য,পরিশ্রম,ডিসি জিয়াউর রহমান,হাজীগঞ্জ,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত