
ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন ঈশ্বরদী বাইপাস স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এখনও উদ্ধারকাজ শুরু হয়নি। তবে কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করবে।