
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পাবনায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয়ের জন্য এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। এর আগে বিভাগীয় কমিশনার ও ডিআইজি মহোদয় জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছালে পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল তাদের ‘গার্ড অব অনার’ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ বলেন, ‘আসন্ন নির্বাচন ও গণভোট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে কাজের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সব দপ্তরের কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।