ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে কারখানার অবৈধ গ্যাস সংযোগসহ ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ডাইং কারখানার প্রতিনিধিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল বৃহস্প?তিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি, বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, অভিযানে কারখানার অবৈধ গ্যাস সংযোগসহ ৬০টি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে মেসার্স ঐশী ডাইং কারখানার প্রতিনিধি মো. সোহানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানা অনাদায়ে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, ‘অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা নিয়ম ভঙ্গ করে সংযোগ নিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত