ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক শক্তিশালীকরণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে

সড়ক শক্তিশালীকরণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে

সিরাজগঞ্জে এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলীর তত্বাবধানে রায়গঞ্জ উপজেলার ধানগড়া-ভূইয়াগাঁতী প্রকল্প কাজে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে। এতে চলাচলে দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলাবাসীর জনস্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়নে ৯ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দে ওই প্রকল্প বাস্তবায়নে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিভাগ দরপত্র আহ্বান করে। এ দরপত্রে সরকারি বিধিমতে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়। গত ২০২৪ সালের ২৭ অক্টোবর এ প্রকল্পের কাজ শুরু করে নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠান এবং প্রায় সাড়ে ৫ কিলোমিটার এ গুরুত্বপূর্ণ সড়কের কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী বিভাগ যথানিয়মে তদারকি করছেন। এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কাজ দেখভাল করছেন এবং কোন অনিয়ম দূর্ণীতি না হওয়ার জন্য তদারকি জোরদার করা হয়েছে। এরইমধ্যে এ প্রকল্পের প্রায় ৫৫% কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের কাজ শেষ হবে আগামী জুন মাসে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ উপজেলার ধানগড়া জিসি হতে ভূইয়াগাঁতী পর্যন্ত আঞ্চলিক সড়কে চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। প্রতিদিনই এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে এবং এ অঞ্চলের মানুষের এ সড়ক দিয়েই মহাসড়কে উঠতে হয়। সরকার এ গুরুত্বপূর্ণ সড়কের প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের কাজ শেষ হলে চলাচলে দূর্ভোগ কেটে যাবে এলাকাবাসীর। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম জানান, এ প্রকল্পের কাজ বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য ২ জন উপ-সহকারী প্রকৌশলী সর্বসময় এ কাজে নিয়োজিত রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ প্রকল্প কাজ দেখাশোনা করছেন। তবে তেল সংকট কারণে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। এরপরেও সিডিউল মোতাবেক এ প্রকল্পের কাজ চলছে এবং আগামী জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে। এলজিইডি সিরাজগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান বলেন, এ প্রকল্পের কাজ বাস্তবায়নে কঠোর তদারকি করা হচ্ছে এবং কোনো প্রকার অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এজন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্পের কাজ যথানিয়মে পরিদর্শন করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই এ কাজ শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত