
নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ৭ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান
পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো. তারিফ আল তাওহীদ বলেন, গ্রেপ্তারদের মধ্যে চারজনকে ১০ দিনের এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রমে সাজা প্রদান করা হয়। একই সাথে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।