ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাবিপ্রবিতে ছাত্রদলের আল্টিমেটাম কর্মসূচি শিথিল

রাবিপ্রবিতে ছাত্রদলের আল্টিমেটাম কর্মসূচি শিথিল

বিভিন্ন দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা দিয়েছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের ছাত্রদল শাখা। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আল্টিমেটাম কর্মসূচি সাময়িক শিথিলকরণ। গতকাল বৃহস্পতিবার শরিফ উদ্দীন স্বাক্ষরিত যুগ্ন-আহ্বায়ক চলতি দায়িত্ব সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কর্মসূচি দিয়েছেন ছাত্রদল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন আইনশৃংখলা বাহিনীর প্রতিনিধি উপস্থিতিতে আলোচনা সম্পন্ন হয়েছে। ডিন এওয়ার্ড কর্মসূচি বাস্তবায়ন, কয়েকটি বিভাগের রেজাল্ট বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন বিষয়গুলো বিবেচিত হয়। উল্লেখিত জরুরি কাজসমূহ সম্পন্ন করার সুবিধার্থে চলমান আন্দোলন শিথিল করার ছাত্রদল একমত পোষণ করে। সকাল ১০ ঘটিকা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান আন্দোলন সাময়িকভাবে শিথিল করার বিষয়ে ছাত্রদল একমত পোষণ করেছে। এই শিথিলতা শুধু নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত