ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গণে কর্মরত সব সাংবাদিকের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন ও নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মত শাহাদাত হোসেন, ডিবিসি নিউজ এর প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, বিএমএসএফ’র সাবেক কেন্দ্রীয় সাধরণ সম্পাদক জসিম মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, বিএমইউজে ফেনীর সভাপতি মাসুম বিল্লাহ ভূঁইয়া, সাবেক সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া ও সিনিয়র সাংবাদিক এমএ সাঈদ খান, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ কামাল, দৈনিক যুগান্তর প্রতিনিধি নুরুজ্জামান সুমন, বণিক বার্তা প্রতিনিধি নুরুল্লাহ কায়সার ও কালবেলা প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু প্রমুখ। এসময় ফেনীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে, নদী পানিতে ভাসিয়ে দেওয়ার মতো নৃশংস পরিকল্পনা ছিল, যা স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুতর আঘাত। এ ঘটনায় এরইমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত প্রকৃত আসামি ও হামলার নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, অতীতেও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চালিয়ে কোনো ফ্যাসিবাদী সরকার টিকে থাকতে পারেনি। স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত