ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় নজরুল সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

চুয়াডাঙ্গায় নজরুল সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

দেশজুড়ে বছরব্যাপী ঘোষিত 'নজরুল বর্ষ' উদযাপনের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উৎসবের পর্দা ওঠে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই আয়োজনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ। তিনি কবি নজরুল ইসলামের জীবন, অনন্য সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এক মনোজ্ঞ ও তথ্যবহুল আলোচনা পেশ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল দ্রোহের কবি নন, তিনি সাম্য, প্রেম ও মানবতার প্রতীক। বর্তমান বৈষম্যহীন সমাজ গঠনে তার দর্শন এবং সৃষ্টির বহুমাত্রিক চর্চা আজ অত্যন্ত জরুরি। আয়োজকেরা জানান, চুয়াডাঙ্গা জেলার প্রায় সবকটি সাংস্কৃতিক সংগঠন এই উৎসবে অংশ নিচ্ছে। সাত দিনব্যাপী এই আয়োজনে নজরুলের জীবন-দর্শনকেন্দ্রিক আলোচনা সভা ছাড়াও থাকবে কবিতা আবৃত্তি, নজরুল সঙ্গীত, নৃত্যনাট্য, হামদ-নাত, কীর্তন এবং নজরুলের লেখা বিশেষ নাটক পরিবেশনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত