ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

এনআইডি সংশোধনে জট কমেছে, ২০২৪ সাল পর্যন্ত শতভাগ নিষ্পত্তি

এনআইডি সংশোধনে জট কমেছে, ২০২৪ সাল পর্যন্ত শতভাগ নিষ্পত্তি

দীর্ঘদিন ঝুলে থাকার পর ২০২৪ সাল পর্যন্ত সব ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জট কমেছে। গতকাল রোববার ইসির এনআইডি অনুবিভাগের তৈরি করা এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম জানান, বর্তমানে প্রায় ১ লাখ ৩৫ হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। গড়ে মাসে ৮০ হাজার থেকে ১ লাখ নতুন আবেদন জমা পড়ে। নতুন আবেদন আসার কারণে কিছু আবেদন পেন্ডিং রয়েছে। তবে ২০২৪ সাল পর্যন্ত সব ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ২০২৫ সালের আবেদনগুলো নিষ্পত্তিও প্রায় শেষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত