ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ফার্মা ফেস্ট এবং আইসিপিএস উৎসব ঘিরে এনএসইউ ক্যাম্পাসে ফ্ল্যাশমব

ফার্মা ফেস্ট এবং আইসিপিএস উৎসব ঘিরে এনএসইউ ক্যাম্পাসে ফ্ল্যাশমব

আগামী ৮ থেকে ১২ অক্টোবর এনএসইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিকাল সায়েন্সেসের ২০ বছর বর্ষপূর্তি— 'ফার্মা ফেস্ট এবং আইসিপিএস'। এ আয়োজনের আগাম বার্তা দিতেই ৪ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ফ্ল্যাশমব। গান, নাচ, সৃজনশীলতা আর তারুণ্যের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়।

ফ্ল্যাশমবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মনোমুগ্ধকর পরিবেশনা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে দেয় এক অন্যরকম উন্মাদনা। আয়োজনটি শুধু একটি পরিবেশনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি এনএসইউ-এর ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা, সৃজনশীলতা, চমৎকার মেলবন্ধন এবং প্রাণবন্ত উদ্দীপনার এক অনন্য প্রতিফলন ঘটিয়েছে। আসন্ন উৎসবকে ঘিরে নিজেদের যৌথ উৎসাহ-উদ্দীপনা-উদযাপন করতেই শিক্ষার্থীরা এক হয়ে পুরো ক্যাম্পাসে এক উৎসবমুখর আবহের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, 'ফার্মা ফেস্ট অ্যান্ড আইসিপিএস ২০২৬'-এ থাকবে একাডেমিক, সাংস্কৃতিক, প্রতিযোগিতামূলক ও বর্ণাঢ্য সব আয়োজন; যা শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী ও ফার্মেসি অনুরাগীদের শিখন, পারস্পরিক সহযোগিতা, সৃজনশীলতা ও সুস্থ প্রতিযোগিতার এক অনন্য প্ল্যাটফর্মে একত্রিত করবে। মূল উৎসবের চূড়ান্ত প্রস্তুতির আগে এ ফ্ল্যাশমব ক্যাম্পাসের সবাইকে এক সূত্রে গেঁথেছে। সুর ও ছন্দের তালে শুরু হওয়া এ আবেশ এরইমধ্যে পুরো বিশ্ববিদ্যালয়কে এক অবিস্মরণীয় উৎসবের প্রত্যাশায় মুখরিত করে তুলেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত