ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আয়োজিত একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আয়োজিত একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর উদ্যোগে Training for BAC Academic Auditors শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল একাডেমিক অডিটরদের বহিঃস্থ গুণগতমান নিরূপণে দক্ষতা বৃদ্ধি; স্বার্থ ও গোপনীয়তা দ্বন্দ্ব নীতি পরিপূর্ণ অনুসরণের গুরুত্ব পর্যালোচনা এবং একাডেমিক অডিটরদের সাথে বিএসি'র কর্মকর্তাদের পারস্পরিক মতবিনিময়। সকাল ৯:৩০টায় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর একেএম মনিরুল ইসলাম। প্রশিক্ষণে Policy on Management of Conflict of Interest and Confidentiality বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিএসি'র কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান এবং Enhancing External Quality Assessment Process During the Site Visit বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, কিউএ অ্যান্ড এনকিউএফ বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ এমরান। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বহিঃসম্পর্ক ও আইসিটি বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. আহমেদ আবদুল্লাহ জামাল এবং প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত