
ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির মধ্যে গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি কর্পোরেট এজেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালু হচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহ আলমের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি