ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে, থাকছে বিশেষ ট্রেন

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে, থাকছে বিশেষ ট্রেন

পবিত্র ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে আগামী ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ওই দিন পর্যন্ত ৩১ মের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। আর ফিরতি যাত্রার টিকিট ৩০ মে থেকে বিক্রি শুরু হবে। এছাড়াও পাঁচজোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য দুইজোড়া ট্রেন রাখা হয়েছে। কোরবানি পশু পরিবহনের জন্য তিনটি বিশেষ ট্রেন চলাচল করবে দুটি রুটে। রেলওয়ের পূর্বাঞ্চল থেকে এসব তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের উপ-প্রধান পরিচালন কর্মকর্তা (ডেপুটি সিওপিএস) তারেক মুহম্মদ ইমরান। চাঁদ দেখা সাপেক্ষে ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ঈদুল আজহায় চট্টগ্রাম-চাঁদপুর রুটে একজোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে একজোড়া, জয়দেবপুর-পার্বতীপুর রুটে একজোড়া করে বিশেষ ট্রেন চলবে। আর শোলাকিয়া ঈদ স্পেশাল (৫-৬) চলাচল করবে ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে। ময়মনসিংহ-কিশোরগঞ্জে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল (৭-৮)। কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল-১ দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ২ জুন বিকাল ৫টায়। ৩ জুনও আরেকটি স্পেশাল ট্রেন এই রুটে চলবে। আর ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ২ জুন বেলা ৩টা ৪০ মিনিটে। এদিকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন হচ্ছে ২১ মে। ওই দিন ৩১ মের ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। পরদিন ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি করা হবে ২ জুনের। ৩ জুনের টিকিট সংগ্রহ করা যাবে ২৪ মে। ২৫ মে ৪ জুনের টিকিট ছাড়া হবে। ২৬ মে ও ২৭ মে দেওয়া হবে যথাক্রমে ৫ ও ৬ জুনের টিকিট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত