ঢাকা রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জবির খেলার মাঠে দফায় দফায় সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৩০

জবির খেলার মাঠে দফায় দফায় সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৩০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ধূপখোলা মাঠে এ ঘটনা ঘটে। আহত ক্যাম্পাস সাংবাদিকরা হলেন- আমার দেশের লিমন ইসলাম, ডেইলি স্টারের রাকিবুল ইসলাম, দেশ রুপান্তরের ফাতেমা আলী, আজকের পত্রিকার সোহান ফরাজী , দিনকালের শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল, কালবেলার তৌসিন, নাইম, রাকিব, মাজহার। শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব। তবে আহত শিক্ষার্থীদের নাম ও বিভাগ জানা যায়নি। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় ইসলামিক স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগ। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর ট্রাইবেকার চলাকালীন দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত