ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘ঈদযাত্রা নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে’

‘ঈদযাত্রা নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে’

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো.আলী হোসেন ফকির বলেছেন, এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আইন-শৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় আইজিপি আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সব ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ প্রধান পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ও তাদেরকে ঈদোত্তর আন্তরিক শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিরা, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধানরা ও পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত