ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত মঙ্গলবার নৌ অঞ্চলগুলোতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন নৌ অঞ্চলগুলোর মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সব জাহাজ ও ঘাঁটিগুলোর সর্বস্তরের সামরিক-অসামরিক সদস্যদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্য চিত্র ‘অসমাপ্ত মহাকাব্য’ এবং ‘মুজিবনগর : বাংলাদেশের প্রথম রাজধানী’ প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ এবং শিশু নিকেতন যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং মোংলা কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সম্পর্কে রচনা, আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতাসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন এবং পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল খুলনায় বানৌজা শহিদ আখতার উদ্দিন, নেভাল বার্থ দিগরাজ এ বানৌজা তুরাগ, মেরিন ওয়ার্কশপ জেটি বরিশাল এ বানৌজা শহিদ দৌলত, বিআইডব্লিউটিএ ঘাট চাঁদপুর এ বানৌজা সালাম, পাগলা নেভাল জেটি নারায়ণগঞ্জে বানৌজা অদম্য, চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা প্রত্যাশা এবং সদর ঘাট, ঢাকা-এ বানৌজা তিতাস দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়। সূত্র: আইএসপিআর

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত