ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

‘একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায়’

‘একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায়’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাচ্ছে। কিন্তু কোনো চক্রান্তই সফল হবে না। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্তের মাধ্যমে মুছে ফেলা যাবে না। গতকাল রবিবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকারের মন্ত্রীদের সদা সতর্ক থাকতে হবে। নানা দিক থেকে নানান ঘটনা ঘটতে পারে। এসব মোকাবিলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে মন্ত্রীদের। তিনি বলেন, হাম মোকাবিলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিলে এমনটা হতো না। আগে থেকেই এটা মোকাবিলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে হতো। তাই হামে যেন আর কোনো মৃত্যু না ঘটে সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত