ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ডামের সাপোর্ট ফোরামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

ডামের সাপোর্ট ফোরামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

নেত্রকোনা জেলার মদন উপজেলার পদ্মশ্রী গ্রামে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) সাপোর্ট ফোরামের উদ্যোগে সিংগার সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণের সঙ্গে মেশিনের স্ট্যান্ড, কভারসহ মেশিনের ফুল সেট প্রদান করা হয়। উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ট্রেজারার মোহাম্মদ এমরান, কো-অর্ডিনেটর মো. মোখলেছুজ্জামান ও আল ইহসান ফাউন্ডেশনের কর্মকর্তা। উল্লেখ্য, সাপোর্ট ফোরামের ৩০তম সাধারণ সভায় নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী ও পদ্মশ্রী গ্রামের সাতটি পরিবারকে সেলাই মেশিন বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত অনুযায়ী এই সেলাই মেশিন বিতরণ করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত