
‘বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় সরকারি নির্দেশনা মোতাবেক আমরা ডেসকো আওতাধীন প্রত্যেকটি এলাকার শপিংমল, মার্কেট, বিপনি বিতানসহ সয প্রকার বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর কঠোর নজরদারি করছি। প্রথমে সতর্ক করা হচ্ছে এবং ৭টার পর জরুরি সেবাকেন্দ্র ব্যতীত কোনো বাণিজ্যিক স্থাপনা খোলা দেখা গেলে তাৎক্ষণিক বন্ধের ব্যবস্থা করা হচ্ছে। এরপরও যদি কেউ আইন অমান্য করেন তবে তার বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) ডেসকো মো. হাদিউজ্জামান। সরকারের নির্দেশনাক্রমে শপিংমল, মার্কেট, দোকানগুলো সময়মতো বন্ধকরণের নিমিত্তে ডেসকো কর্তৃক নিয়মিত বিশেষ অভিযান/মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ডেসকো আওতাধীন মিরপুর এলাকার মার্কেট, শপিংমল এবং দোকান সমূহে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) ডেসকো মো. হাদিউজ্জামান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি