ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনায় মাটিতে পুতে রাখা লাশ উদ্ধার, দম্পতি আটক

খুলনায় মাটিতে পুতে রাখা লাশ উদ্ধার, দম্পতি আটক

খুলনায় বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে হরিণটানা থানার রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির সামনে থেকে লাশটি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন নামে এক দম্পতিকে আটক করেছে।

এটি তিন মাস আগে নিখোঁজ হওয়া মারুফ নামে এক ব্যক্তির লাশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এই দম্পতির মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। ঝগড়ার মাঝে তারা এই হত্যা নিয়ে একে অপরকে দোষারোপ করে। ফলে বিষয়টি জানাজানি হয়। সোমবার সকালে মুরাদ স্ত্রী ফাল্গুনীকে মারধর করলে তিনি স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এবং মারুফ হত্যা নিয়ে পুলিশকে তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে আটক করে। এরপর তাদের দেখানো স্থানে মাটি খোঁড়া হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে- লাশটি তিন মাস আগে গুম হওয়া মারুফের। বিষয়টি তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত