ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ফেডারেল ইনস্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও অন্যান্য কমিটির চেয়ারম্যান

ফেডারেল ইনস্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও অন্যান্য কমিটির চেয়ারম্যান

সম্প্রতি পরিচালক পরিষদের সভায় এনামুল হক, ফেডারেল ইনস্যুরেন্স পিএলসির পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। একই সভায় ইলিয়াস সিদ্দিকী পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান এবং জয়নুল আবেদীন জামাল, নির্বাহী কমিটির চেয়ারম্যান, মো. মাহফুজুর রহমান (বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব), নমিনেশন ও রিম্যিউনারেশন এবং গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান, মো. গিয়াস উদ্দিন এফসিএ, অডিট ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির, বেগম আবেদা আকতার, (বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব), বিনিয়োগ কমিটির চেয়ারম্যান পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জয়নুল আবেদীন জামাল বিমা দাবি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত