ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন দেশের প্রখ্যাত অর্থ ও নিরীক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ মুসলিম চৌধুরী। দীর্ঘ কয়েক দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সরকারি অর্থায়ন, পাবলিক-সেক্টর অডিট, ব্যাংকিং, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং পাবলিক ডেট ম্যানেজমেন্টে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ মুসলিম চৌধুরী বাংলাদেশ সরকারের অর্থ সচিব, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ) এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী পদে সফলতার সাথে কাজ করেছেন। এছাড়াও তিনি বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)-এর পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম এরিয়াতে কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি 'ইনাফি বাংলাদেশ (INAFI Bangladesh)'-এর বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং 'আকিজইনসাফ গ্রুপ'-এর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে নিয়োজিত আছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত