
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং ক্যাম্পাসে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং পণ্য, কার্ড-সুবিধা ও চাহিদাভিত্তিক আর্থিক সেবা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক আর্থিক প্রয়োজন মেটাতেও সহায়তা করবে ব্যাংকটি। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এমএম মাহবুব হাসান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি