ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

কিশোরগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ভোরে উপজেলার চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, এক অজ্ঞাত লোক আজ সেহরীর সময় একটি গরু নিয়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যায়। এসময় সেখানে নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করে। পরে গ্রামবাসী খবর পেয়ে ওই লোককে ধরে মারধর শুরু করে। এক পর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর দিলে পাকুন্দিয়া থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। পাশে একটি গরু ছিল সেটিও থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হতে পারে। গরুটি থানা হেফাজতে আছে। গরুর মালিকের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

কিশোরগঞ্জ,গরুচোর,গণপিটুনি,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত