ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গাইবান্ধায় গোয়ালঘরে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু

গাইবান্ধায় গোয়ালঘরে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন আসাদুল ইসলাম নামে এক প্রান্তিক কৃষক।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে দুটি উন্নত জাতের বিদেশি গরু ও মালামালসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবনতাইড় গ্রামের সিনতউল্লার ছেলে আসাদুল ইসলাম প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ তার গোয়াল ঘরে আগুনের শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। আসাদুল ঘর থেকে বেরিয়ে দেখেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা দুটি বিদেশি জাতের গরু দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়।

আসাদুল ইসলাম বলেন, “এই গরু দুটিই ছিল আমার আয়ের প্রধান সম্বল। আগুনে সব হারিয়ে আমি এখন দিশেহারা। আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে।”

এদিকে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘুড়িদহ ইউনিয়ন সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী কামাল পাশা মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় কামাল পাশা মন্ডল ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সরকারি সাহায্যের আশ্বাস দেন।

গাইবান্ধা,গোয়ালঘর,আগুন,গরু,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত