ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, আহমেদ আলী মুকিবকে জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আহমেদ আলী মুকিব জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করা এবং মধ্যপ্রাচ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করতে তার অবদান ব্যাপকভাবে লক্ষ্যণীয়। তার এ নিয়োগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি সাড়া পড়েছে সাধারণ মানুষের মধ্যেও। স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণ আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার নেতৃত্বে হবিগঞ্জ জেলা পরিষদ আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী কাজ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত