
কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রচলিত মানদণ্ড অনুযায়ী ৪০ কেজিতে এক মণ হলেও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাটগুলোতে বাস্তব চিত্র ভিন্ন। এখানে ৪২ কেজিতে মণ হিসেবে বেঁচাকেনা চলছে পেঁয়াজ। আবার প্রতি মণ পেঁয়াজ ক্রয়-বিক্রয়ে সরকার নির্ধারিত খাজনা দুই টাকা ৪০ পয়সা। তবে কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে প্রায় ২০ টাকা করে। এতে হাটে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।
প্রতিমণ পেঁয়াজে তাদের খোয়া যাচ্ছে দুইকেজি পেঁয়াজ ও খাজনা বাবদ ১৭ টাকারও বেশি।