ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

গরু নিয়ে পালানোর সময় তিন চোর আটক

গরু নিয়ে পালানোর সময় তিন চোর আটক

নেত্রকোনার মদন উপজেলায় গরুসহ তিন চোরকে আটক করেছেন মদন থানা পুলিশ। গতকাল রোববার দুপুরে ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামে তিনটি গরুসহ আটক হয় ওই তিন ব্যক্তি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের হাফিজুর রহমানের বাড়ির ঘাটে নৌকা থেকে তিন ব্যক্তি তিনটি গরু নামায়। বিষয়টি দেওসহিলা গ্রামের আবু সিদ্দিকসহ কয়েক জনের নজরে আসে।

তারা ওই তিন ব্যক্তিকে জিজ্ঞেসাবাদ করলে গরু চুরির বিষয়টি সামনে আসে। বিষয়টি স্থানীয় লোকজন থানায় জানালে, পুলিশ গিয়ে জিজ্ঞেসাবাদ করে গরুসহ ওই তিন ব্যাক্তিকে আটক করে নিয়ে আসে। আটকরা হলেন- উপজেলার গোবিন্দশ্রী বারঘরিয়া পশ্চিম হাঁটির আব্দুল মন্নাফের ছেলে হাদিস মিয়া, ধোবাওয়ালা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে মিলন মিয়া ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা সারেং বাড়ির শহিদ মিয়ার ছেলে তৌহিদ মিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত