ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা সোহেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার হারুনর রশিদের ছেলে এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। সদর থানার ওসি (তদন্ত) আবু বক্কার মাতুব্বর জানান, উক্ত পৌর এলাকার কোবদাসপাড়া আক্কার মোড় মহল্লায় মনোহারি ব্যবসায়ী শাহজাহান আলী দোকান করতেন। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় তার ব্যবসায়ীক পার্টনার নাজমুল ইসলাম ব্যাবসা সংক্রান্ত আলোচনার জন্য শাহজাহন আলীর বাড়িতে যায়। কিন্তু সে বাড়িতে না থাকায় তার মায়ের সঙ্গে কথাবার্তা বলছিল। এ সময় যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর হোসেন ও ছাত্রদল নেতা সোহেলসহ কয়েকজন বাড়িতে ঢুকে নাজমুল ও শাহজাহানের স্ত্রী নূপুরকে জড়িয়ে মিথ্যা অপবাদ রটায় এবং হুমকি-ধামকি দিয়ে নাজমুলকে তুলে নিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা ৫ দিনের মধ্যে দেওয়ার কথা স্বীকার করে নাজমুলকে উদ্ধার করা হয়। পরবর্তীতে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে গতকাল রোববার সকালে ওই ব্যবসায়ীর স্ত্রী নুপুর বাদী হয়ে ১১ জননের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে। এ মামলায় এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত