ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কলমাকান্দায় প্রাথমিকে ১৩৬ প্রধান শিক্ষকের পদশূন্য

কলমাকান্দায় প্রাথমিকে ১৩৬ প্রধান শিক্ষকের পদশূন্য

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩৬টি বিদ্যলয়ে প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে ১৩৬টি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ প্রধান শিক্ষকের পদে দীর্ঘদিন ধরে সরকারিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে না। এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন খান জানান, দীর্ঘদিন ধরে উপজেলার ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত (চলতি দায়িত্ব) হিসাবে একজন সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আমি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত