ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ডে রংপুর মেট্রো ট্রাফিক বিভাগের অভিযান

অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ডে রংপুর মেট্রো ট্রাফিক বিভাগের অভিযান

রংপুর নগরীতে দিন দিন তীব্র আকার ধারণ করছে যানজট। নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কগুলোতে অবৈধভাবে গড়ে ওঠা কার, মাইক্রোবাস ও সিএনজি স্ট্যান্ড এবং বেপরোয়া অটোরিকশা চলাচলকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

গতকাল সোমবার দুপুরে নগরীর ব্যাংক মোড় সিএনজি স্ট্যান্ড ও মেডিকেল মোড় এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে ট্রাফিক বিভাগের মেট্রোপলিটন পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপ-পুলিশ কমিশনার মারুফ আহমেদ।অভিযান চলাকালে রাস্তার ওপর অবৈধভাবে পার্কিং করা কার ও মাইক্রোবাস সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ সময় লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। এছাড়া চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ স্ট্যান্ড গড়ে তুলে রাস্তা দখল কিংবা অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে স্থানীয়রা জানান, নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাড়ির স্ট্যান্ড গড়ে ওঠায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরুর ও ছুটির সময় যানজট চরম আকার ধারণ করে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সচেতন মহল মনে করছেন, শুধুমাত্র অভিযান চালিয়ে সাময়িক সমাধান মিললেও স্থায়ীভাবে যানজট নিরসনে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ এবং নিয়মিত তদারকি। নগরবাসীর দাবি, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে দ্রুত যানজট সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত