
চুয়াডাঙ্গার জীবনের উপজেলার হাসাদাহ বাজারস্থ বাইতুল মামুর চক্ষু হাসপাতালে ভুয়া ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন চিকিৎসা দেওয়ার অভিযোগে তাফহিমুল হোসাইনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিম হাসাদাহ বাজারস্থ বাইতুল মামুর চক্ষু হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এরপর ডা. তাফহিমুল হোসাইনকে সনদপত্র দেখানোর জন্য বলা হয়।