
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ও বিকালে মাঠে ধান কাটার কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় তারা মারা যান।
নিহতরা হলেন, মহাদেবপুরের কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মনের ছেলে দিলিপ চন্দ্র বর্মন, নিয়ামতপুরের রামনগর গ্রামের পাতু মাহন্তের ছেলে অনুকল চন্দ্র মাহন্ত ও পাশ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার এক শ্রমিক। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, দিলিপ চন্দ্র বর্মন মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে।