ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জমি বিরোধে আহত তিন

জমি বিরোধে আহত তিন

ফুলপুরে জমি নিয়ে ভাতিজার আঘাতে মাওলানা রাজিব হোসেন নামে এক চাচার দুই হাত কর্তনসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার দন্তা গ্রামের মাওলানা রাজিব হোসেন ও তার লোকজনের সঙ্গে অপর ভাইয়ের ভাতিজাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে ভাতিজা বোরহান উদ্দিন ও তার লোকজন হামলা চালায়। এতে চাচা মাওলানা রাজিব হোসেনের দুই হাত কর্তনসহ অপর চাচা রানা মিয়া ও ফুফা মিথুন মিয়া গুরুতর আহত হয়। তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান, ভাতিজার আঘাতে এক চাচার হাত বিচ্ছিন্ন হওয়াসহ আরও দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত