ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে : নিহত এক আহত ৪৫

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে : নিহত এক আহত ৪৫

ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে একজন নিহত এবং অন্তত ৪৫ জন আহত হয়েছেন।

গতকাল রোববার সকাল ৮টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেলফি পরিবহনের বাসটি প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটির ব্রেক বিকল হয়ে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়ক থেকে ছিটকে ঘিওর আঞ্চলিক সড়কের দুটি সেতুর মাঝখানের খালে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত