ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

‘দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে’

‘দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী এবং জনগণ। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে দলকে অধিকতর শক্তিশালী করতে হবে। ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ নয়, দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে।

গতকাল রোববার সকালে ধোবাউড়ায় জেলা পরিষদ ডাক বাংলোতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়নভিত্তিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, দলের ঐক্য, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং জনগণের সঙ্গে অধিকতর নিবিড় যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ-সভাপতি আবুল কাশেম ডলারের সভাপতিত্বে জেলা যুব দলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জালাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত