ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সার ডিলারের জরিমানা

সার ডিলারের জরিমানা

উত্তোলন করা সার গুদামে মজুত না পাওয়ায় বগুড়ার আদমদীঘিতে মেসার্স কাশেম এন্টারপ্রাইজের ১৫ হাজার টাকা জরিমানা ও গুদাম সিলগালা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম এই জরিমানা ও সিলগালা করেন। এসময় আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। জানাযায়, আদমদীঘির মুরইল বাজারের সার ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ কৃষকদের মাঝে বিক্রির জন্য গত ১৫ জুলাই সরকারি গুদাম থেকে ২৫২ বস্তা রাসায়নিক ইউরিয়া সার উত্তোলন করে সেই উত্তোলনকৃত সার কড়ই বাজারে তার বিক্রয় কেন্দ্রে মজুত রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত