ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগমকে (৬০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতান সরদার (৬৫) বিরুদ্ধে। গত শনিবার রাতে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগমকে গলা কেটে হত্যা করে স্বামী সুলতান সরদার প্রাথমিকভাবে তা ধারনা করা হচ্ছে। খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি.) রিপন আলী খান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে কালকিনি থানার এসআই (নি.) বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত