ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ

নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ

নেপালের রাজধানী কাঠমান্ডুতে মোটরসাইকেলের চাকায় তালা মারার ঘটনা ঘিরে পুলিশের সঙ্গে বিরোধে গত সপ্তাহে ২৫ বছর বয়সি এক রাইড-শেয়ারিং চালকের আত্মাহুতি দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জনমনে ভয়াবহ ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। এক বছরও হয়নি যে সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছিল, সেই প্রশাসনের কাছে জবাবদিহিতা ও এই ঘটনার প্রতিবাদে নেপালের তরুণরা; বিশেষ করে ‘জেন-জি’ প্রজন্ম আবারও কাঠমান্ডুর রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেছে।

দেশটির সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার কাঠমান্ডুর রাস্তায় গ্রাহকের জন্য অপেক্ষা করছিলেন গণেশ নেপালি নামের ওই চালক। সেই সময় পুলিশের কয়েকজন সদস্য সেখানে হাজির হন এবং আকস্মিকভাবে তার মোটরসাইকেলের চাকায় তালা মেরে দেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এই ঘটনার জেরে ব্যাপক ক্ষুব্ধ ও মরিয়া হয়ে প্রতিবাদ জানাতে গিয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন গণেশ।

পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান তিনি। মর্মান্তিক এই ঘটনা দেশটির সরকারের অনমনীয় আচরণ ও প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভকে আবারও উসকে দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত