ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আমি চাই সবাইকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক : আইভী

আমি চাই সবাইকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক : আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্ত হয়ে বাড়িতে ফিরে বিএনপি সরকারের প্রতি ধন্যবাদ ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে বাড়িতে ফেরেন আইভী। পরে সাংবাদিকদের দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

এ সময় আইভী বলেন, বর্তমান সরকার বলেছেন, তারা মানবিক সরকার গঠন করবেন। মানবিক হবেন। আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো আরো অনেক মায়েরা আছেন, তারা নিরপরাধ। আশা করি, সরকার তাদের প্রতিও সদয় হবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে করা ১২টি মামলায় ৩৯১ দিন কারাভোগের পর বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে নিজ বাড়ি নারায়ণগঞ্জ শহরের দেওভোগের চুনকা কুটিরে প্রবেশ করেন তিনি। এর আগে রাত দশটা দশ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে আসেন। সেখান থেকে গাড়িতে সরাসরি চলে যান নারায়ণগঞ্জ নগরীর মাসদাইরে কেন্দ্রীয় সিটি কবর¯’ানে। সেখানে আইভী তার বাবা, মা ও ছোটভাইয়ের কবর জিয়ারত করেন। এদিকে আইভী বাড়িতে ঢুকলে তার আত্মীয়-স্বজনরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তবে কোন প্রকার মিছিল কিংবা কোন শ্লোগান দেয়ার মত ঘটনা ঘটেনি। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অব¯’ান ছিল চোখে পড়ার মত।

উল্লেখ্য, গত বছরের ২০২৫ সালের ৯ মে ভোরে সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

পরে তাকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ের তিনটি হত্যা মামলা, দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে কয়েকটি মামলায় আইভী একাধিকবার জামিন পেলেও নতুন নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে অর্ন্তর্বতীকালীন জামিন পান তিনি। এরপরই তার মুক্তির পথ খোলে।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, আইভীর বিরুদ্ধে হওয়া মামলাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত