ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা

গত বুধবার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন, জিয়া পরিষদণ্ডজনতা ব্যাংক কেদ্রীয় কমিটি, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ-জনতা ব্যাংক কেন্দ্রীয় কমিটি এবং জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি যৌথভাবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, ব্যাংকের জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, জিয়া পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জাহান এবং জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল আবেদিন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত