ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত জে. হার্ডার

৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত জে. হার্ডার

মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার আগামী শনিবার (১৮ এপ্রিল) তিন দিনের সফরে ঢাকায় আসছেন। এই সফরে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষা ও কল্যাণ জোরদার করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সফরকালে তিনি শিক্ষা, শিশুস্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশনসহ শিশু অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করবেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, সফরের সময় তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এসব বৈঠকে শিশুদের কল্যাণে টেকসই ও কার্যকর উদ্যোগ নিয়ে মতবিনিময় হবে।

বর্তমানে চার্লস জে. হার্ডার ‘বেস্ট ফিউচার জেনারেশনস’-এর জন্য মার্কিন বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দফতর বিশ্বব্যাপী শিশুদের সুরক্ষা ও উন্নয়নে কাজ করে, যেখানে খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে গুরুত্ব দেওয়া হয়।

পেশায় আইনজীবী হার্ডার দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশায় যুক্ত রয়েছেন। ব্যবসা, গণমাধ্যম ও সাংবিধানিক আইনে দক্ষ এই ব্যক্তি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছেন এবং আইন পেশায় একাধিক স্বীকৃতি অর্জন করেছেন।

জে. হার্ডার,মার্কিন বিশেষ দূত,ঢাকায় আসছেন,৩ দিনের সফর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত