ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘ইস্টার সানডে’ উদযাপন

‘ইস্টার সানডে’ উদযাপন

শেরপুরের ঝিনাইগাতীতে ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উদযাপিত হয়েছে। যিশু খ্রিস্টের পুনরুত্থান উপলক্ষে আয়োজিত এই দিনে বিশেষ প্রার্থনা ও গির্জায় উপাসনার আয়োজন করা হয়। গতকাল রোববার সকালে উপজেলার বিভিন্ন এলাকার ১৯টি গির্জায় যিশু খ্রিস্টের গুণকীর্তনে প্রার্থনার আয়োজন করা হয়। উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনে (সাধু জর্জ ধর্মপল্লী) কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এদিন সকালে মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি প্রভাত প্রার্থনা করেন ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় সকাল থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বী শিশু-নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখ-শান্তির প্রত্যাশা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত