ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে’

‘স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে’

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হুজুর আলী বলেছেন, স্বাস্থ্যসেবা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর সুফল দ্রতই দেশে মানুষ পাবে। গত শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের হামের চিকিৎসাসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হুজুর আলী বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের মতো এখনও রমেক হাসপাতাল পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে। পরে মতবিনিময় সভায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিন্ডিকেট, দালালচক্র ও কর্মচারী সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন তিনি।

এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হুজুর আলী রমেক হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা বিষয়ে খোঁজখবর নেন এবং চলমান উন্নয়ন কাজ সরেজমিন ঘুরে ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার জাহিদ হাসান বসুনিয়া, হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোকাদ্দেম, সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মেজবাহুল হাসান চৌধুরী, সহকারী পরিচালক (প্রশাসন), ডা. কানিজ সাবিহা, রংপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকেীশলী মনি কৃষণ সরকার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত