ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে’

‘সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জনগণ দেশ সংস্কারের পক্ষে ৭৫ পার্সেন্ট ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সে সংস্কার বাস্তবায়ন করছে না। আমরা এই সংস্কারের জন্য মাঠে নেমেছি। আমরা সংস্কার বাস্তবায়ন করব। বিএনপি সরকার যদি এই ৭৫ পার্সেন্ট মানুষের সঙ্গে বেইমানি করে তাহলে এই সরকারের পতন হতেও বেশি সময় লাগবে না।

গতকাল শুক্রবার বাগেরহাট সফরকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারত থেকে যে পুশইনের ষড়যন্ত্র চালাচ্ছে, সেটি সংসদে উত্থাপন করা হয়নি। ভারতের সঙ্গে রয়েসয়ে কথা বলে সরকার। সরকার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে রাজনীতি ছিল সার্বভৌমত্ব রাজনীতি, সেটার বিরুদ্ধে গিয়ে মুজিববাদের রাজনীতির দিকে পা বাড়াচ্ছে।

তিনি বলেন, বাগেরহাট সুন্দর জায়গা, কিন্তু উন্নয়ন খুবই নাজুক অবস্থায় রয়েছে। এখানে শিক্ষা ও চিকিৎসার অবস্থা খুবই খারাপ। তিনি বলেন, বাগেরহাটে একটি শেখ পরিবারের রাজত্ব ছিল, শেখের নাম বিক্রি করেছে কিন্তু উন্নয়নের কোনো ছিটেফোটাও হয়নি। বাগেরহাটবাসীকে অভিনন্দন আপনারা শেখ সন্ত্রাসীদের থেকে বাগেরহাটকে উদ্ধার করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত