ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের পদচ্যুত চেয়ারম্যান ও (কার্যক্রম নিষিদ্ধ) আ.লীগ নেতা বাবুল শেখকে (৪০) বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, ২০১৮ সালের ১২ ডিসেম্বর ওই উপজেলার বিনোদপুর বাজারে নির্বাচনি পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় আ.লীগ নেতাকর্মীরা তার উপরে সশস্ত্র হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ব্যাপারে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বাদী হয়ে সাবেক এমপি ডা. আব্দুল আজিজসহ আ.লীগের ৯৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এ মামলায় গতকাল শুক্রবার ভোরে তাড়াশ পৌর শহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত