ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘বর্তমান সরকার কৃষির ফলন বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করেছে’

‘বর্তমান সরকার কৃষির ফলন বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করেছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশে কৃষির আধুনিকায়নের ভিত্তি স্থাপন করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দূরদর্শী কৃষি নীতির ফলে খাদ্য ঘাটতির দেশ থেকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, দেশে যখন খাদ্যের সংকট ছিল, তখন কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথ সুগম করা হয়েছিল। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রধানও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি জানান, উচ্চ ফলনশীল ধান চাষের পাশাপাশি বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে ৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এ কর্মসূচির মাধ্যমে দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলা এবং পরিবেশগত বিপর্যয় মোকাবিলা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজুল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক এবং যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টনসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকের মধ্যে গাছের চারা, সার, বীজ এবং নগদ অর্থ বিতরণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত